কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়

২৫ মে ২০২৪, ১০:২৫ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়

কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায় © সংগৃহীত

জনপ্রিয় সিরিজ কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট এখন ঢাকায়। শুক্রবার (২৪ মে) পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা। পৌঁছানোর আগে বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই বুরাক জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন বুরাক অ্যাজিভিট। ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন বিশ্বজুড়ে নজড় কেড়েছেন তিনি। বাংলাদেশেও রয়েছে তার অনেক ভক্ত। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন।

বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। বুরাকের এক বোন আছে, তার নাম বুরসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন।

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬