টাকার প্রশ্নে নিপুণ: শখের গয়না বিক্রি করে নির্বাচন করেছি

২৪ মে ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
চিত্রনায়িকা নিপুণ আক্তার

চিত্রনায়িকা নিপুণ আক্তার © ফাইল ছবি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। গত ২২ মে এফডিসিতে নিপুণের বিরুদ্ধে ব্যানার নিয়ে মিছিল করেছেন শিল্পী সমিতির কিছু সদস্য। তারা প্রশ্ন তুলেছেন, নিপুণ এত টাকা কোথায় পান? সেই প্রশ্নের উত্তরই এবার আমেরিকা থেকে দিলেন এই অভিনেত্রী।

এবার নির্বাচনের একমাস পর ফলাফল নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। এরই মধ্যে নিপুণের রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিয়ে গেলো কয়েকদিন উত্তাল এফডিসি।

গণমাধ্যমকে নিপুণ বলেন, ‘একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে; কিন্তু সহজে গয়না হাতছাড়া করে না। নির্বাচনের আগে ঢাকার তাঁতীবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। গয়নাগুলো ছিল আমার খুব শখের। পারলে ওনারা তাঁতীবাজারে গিয়ে মুকুট জুয়েলার্সে খোঁজ নিয়ে দেখুক।’

নিপুণ আরও বলেন, ‘নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার-প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন, পোস্টার-ব্যানার করতে হয়েছে বলেই এ খরচটা করতে হয়েছে। আমি কাউকে একটা টাকাও দিইনি ভোট কেনার জন্য। দেশে ফেরার পর আরও অনেক প্রমাণ দেব। শুধু অপেক্ষায় আছি জুনের মাঝামাঝি পর্যন্ত। তখন দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব।’

 
বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিস…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীর উৎসবে সবার ছুটি, নেই নিরাপত্তাকর্মীদের
  • ১৮ নভেম্বর ২০২৬
মাত্র ২৫ দিন অপেক্ষা করলেই ঢাবি-মেডিকেল-বুয়েট ভর্তি পরীক্ষা…
  • ১৮ নভেম্বর ২০২৬
নদীতে ভেসে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • ১৮ নভেম্বর ২০২৬
৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ
  • ১৮ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি, ১০টি গাড়িতে আগুন, বন্ধ যান চলা…
  • ১৮ নভেম্বর ২০২৬