আসছে বাহুবলি’র নতুন কিস্তি, খবর জানালেন নির্মাতা নিজেই

০২ মে ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
বাহুবলী ছবির একটি দৃশ্য

বাহুবলী ছবির একটি দৃশ্য © সংগৃহীত

মুক্তির পর বক্স অফিসে কাঁপিয়ে দেওয়া ভারতের দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’ আসছে নতুন রূপে। নির্মাতা এস এস রাজামৌলি বলেছেন, নতুন ‘বাহুবলী’ হবে অ্যানিমেশন সিনেমা। যা দেখা যাবে ওটিটিতে সিরিজ হিসেবে। শিগগিরই সিনেমার ট্রেইলার প্রকাশ পাবে।

নিউজ এইট্টিন লিখেছে, রাজামৌলি এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখলেন, ‘মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী: ক্রাউন অফ ব্লাড। ’

‘বাহুবলি: দ্য বিগিনিং’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১০ জুলাই। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৬৫০ কোটি রুপি। যাতে  প্রভাস ও তামান্না ছাড়াও ছিলেন  রানা দাগ্গুবতি ও আনুশকা শেঠির মত শক্তিমান তারকারা।  অন্যদিকে ২০১৭ সালের ১৮ এপ্রিল মুক্তি পায় ‘বাহুবলি-দ্য কনক্লুশন’। এই সিনেমাতেও আগের তারকাদের দেখা মিলেছিল। ২৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ১ হাজার ৭৮৮ কোটি রুপি। `বাহুবলী: ক্রাউন অফ ব্লাড’ তে কী চমক থাকছে সেটাই এবার দেখার পালা। 

ট্যাগ: বিনোদন
হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬