ঢাবির ইতিহাস বিভাগের পাঠ্যসূচিতে ‘কাজলরেখা’ সিনেমা

৩০ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাজলরেখা’। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমা সমালোচক আর দর্শকদের আলোচনায় ছিল ‘কাজলরেখা’। সিনেমাটি বিশেষভাবে নজরে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম সংবাদমাধ্যমকে বলেন, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পর ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপকরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা জানায়, ‘কাজলরেখা’ সিনেমাটি তারা দেখেছেন। তাদের সিলেবাসের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করতে চান তারা।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্সে অন্তর্ভুক্ত হয়েছে ‘কাজলরেখা’। এখন থেকে কোর্স হিসেবে পড়ানো হবে সিনেমাটি। ময়মনসিংহ গীতিকা ‘কাজলরেখা’র পালা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সিনেমাটি তৈরি করতে দীর্ঘ এক যুগ গবেষণা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬