এফডিসিতে সাংবাদিকদের পেটালো শিল্পীরা

২৩ এপ্রিল ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
আহত সাংবাদিকরা

আহত সাংবাদিকরা © সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল আজ (২৩ এপ্রিল)। বিকেলে বিএফডিসিতে শিল্পীদের শপথগ্রহণ শেষ হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। সংবাদিকদের ওপরে হামলা চালানো হয়। 

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও বাংলাভিশন এবং চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ ১০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলাকারীদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো’সহ আরও অনেকেই ছিলেন বলে জানা গেছে। 

বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক ডিপজল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা দেখছি। এটা খুবই দুঃখজনক। বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি।’

 
হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬