জোভান-মাহির বিরুদ্ধে মামলা

২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
‘রূপান্তর’ নাটকে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি

‘রূপান্তর’ নাটকে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি © ফাইল ফটো

‘রূপান্তর’ নাটককে কেন্দ্র করে নোয়াখালীতে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. জাকির হোসাইনের কাছে এ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।

মামলার বাদী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ বলেন, রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘রূপান্তর’ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি বিচারক মামলাটি আমলে নেবেন।

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আবেদন করা হয়েছে সত্য। তবে বিষয়টি নিয়ে কোনও নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিচারক সিদ্ধান্ত নেবেন এবং নির্দেশনা দেবেন।

সম্প্রতি ইউটিউবে ‘রূপান্তর’ শিরোনামে নাটক প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনার সৃষ্টি হয়। নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

তুমুল সমালোচনার মুখে পড়েন নাটকের অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিংকু পরিচালিত এ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। এ কারণে গত তিনদিন ধরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানকে অনলাইনে তুলোধোনা করছে নেটিজেনরা।

 
হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন
  • ২০ জুন ২০২৬
পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান
  • ২০ জুন ২০২৬
নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
  • ২০ জুন ২০২৬
ভ্যাট ফোরামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল এডাস্ট
  • ১৯ জুন ২০২৬
বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি উপাচার্য…
  • ১৯ জুন ২০২৬
যশোরে জাতীয় পার্টির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের গণপদত্যাগ
  • ১৯ জুন ২০২৬