ইঞ্জিনিয়ার থেকে ১০০ কোটি ক্লাবের নায়িকা এই অভিনেত্রী

২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
কৃতি শ্যানন

কৃতি শ্যানন © ফাইল ছবি

কখন যে কার ভাগ্যের চাকা অন্য দিকে ঘুরে যাবে, তা বোঝা যায় না। তেমনটাই ঘটেছিল অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে। দিল্লিতেই পড়াশোনা তাঁর। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন কৃতি। এখন শতকোটি টাকা আয় করা সিনেমার নায়িকা। মা কলেজের শিক্ষিকা। নায়িকার বাবা চাটার্ড অ্যাকাউনট্যান্ট। 

মামুলি কেরিয়ারের দিকে ঝোঁকেননি অভিনেত্রী। বেশ কিছু চাকরি পাওয়ার পরেও ছেড়ে দিয়ে তথাকথিত ‘অনিশ্চিত’ কেরিয়ারেরের দিকে পা বাড়িয়েছিলেন। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। কৃতির ঝুলিতে শতকোটি টাকা আয় হওয়া সিনেমাও রয়েছে।  কিন্তু তাঁর এই অভিনয়-যাত্রার শুরু হয়েছিল কীভাবে?

একটি দাঁতের মাজনের ৫ টাকার টিউবের বিজ্ঞাপনে প্রথম দেখা দিয়েছিলেন তিনি। কলেজের ক্যান্টিনে বসে প্রেমিকের সঙ্গে ৫ টাকার কয়েন নিয়ে খুনসুটি আর মুখ ভরা ঝকঝকে হাসি— কৃতি শ্যাননকে সেই রূপেই প্রথম দেখেন দর্শক। কৃতির কেরিয়ার শুরু হয় মডেলিং দিয়ে।

তিনি প্রথম দিকে ছোটখাটো বিজ্ঞাপনে কাজ করতেন। অভিনয়ে নিজের প্রতিভা বিজ্ঞাপনের মাধ্যমেই আবিষ্কার করেন কৃতি। নিজের প্রতিভার গুণে বলিপাড়ায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন কৃতি। ঝুলিতে রয়েছে বেশ কিছু কাজ। ‘আদিপুরুষ’, ‘গণপত’-সহ বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আগামী দিনে আসতে চলেছে তাঁর বেশ কিছু নতুন সিনেমাও।

সূত্র: আনন্দবাজার

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬