বিশ্বজুড়ে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত সিনেমা ডাংকি

২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ডাংকি সিনেমার পোস্টার

ডাংকি সিনেমার পোস্টার © সংগৃহীত

বিশ্বজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডাংকি’। এই সিনেমা ঘিরে চলছে, উচ্ছ্বাস। উত্তেজনার ভাসছে শাহরুখ ভক্তরা। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি। হলের বাইরেই তারা হুলস্থুল কাণ্ড ঘটাচ্ছেন।

আর এই কাণ্ডে আনন্দে ভাসছেন শাহরুখ খান নিজেও। তিনি টুইটারে বলেছেন, আগে সিনেমা হলে ঢুকুন, ছবি দেখুন তারপর আমাকে জানান কেমন উপভোগ করলেন। চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডাংকি দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান। সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই। 

এই সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছেন কিং খান ও নির্মাতা রাজকুমার হিরানি। এটি প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি ও গৌরী খান। অভিজাত যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁর লেখা এই সিনেমা দর্শকদের জন্য বড়দিনের উপহার হিসেবে আনছেন শাহরুখ। ইতোমধ্যেই সিনেমার আরও তিন ধরনের প্রমোশনাল ভিডিও প্রকাশ 

শাহরুখ খান ও রাজকুমার হিরানী জুটির প্রথম ছবি ‘ডাংকি’র প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে। 

এরআগে, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রেড চিলি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘ ডাংকি’র ‘ড্রপ ফোর’ ট্রেলারটি মুক্তি দেওয়া হয়েছিলো।

ট্যাগ: ভারত
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬