আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন, বাতিল ২৪ (তালিকাসহ)

১২ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ PM
নির্বাচন কমিশন লোগো

নির্বাচন কমিশন লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে ৪১টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ২৪টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। 

আজ সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তালিকা দেখুন এখানে...

তথ্য মতে, পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তাঁর দায়েরকৃত ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়া রবিবার (১১ জানুয়ারি) শুনানিতে অপেক্ষমাণ থাকা ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী মো: হামিদুল ইসলাম-এর আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬