ভারত-বাংলাদেশে একই দিনে মুক্তি পাবে শাহরুখের ‘ডানকি’

১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ভারত-বাংলাদেশে একই দিনে মুক্তি পাবে শাহরুখের ডানকি

ভারত-বাংলাদেশে একই দিনে মুক্তি পাবে শাহরুখের ডানকি © সংগৃহীত

আগামী ২১ ডিসেম্বর খ্যাতিমান ভারতীয় নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। শাহরুখ খান অভিনীত ডানকি ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে।

বাংলাদেশে ডানকি আমদানি করছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট।প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেন, ডানকি সিনেমা মুক্তির লিখিত অনুমতি পেয়েছি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ডানকি বাংলাদেশে মুক্তি পাবে।

গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’কে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি!

তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা।

আরও পড়ুন: ডিবি কার্যালয়ে তাপস ও অপু বিশ্বাস

রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ‘ডানকি’ ছবিটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’।

ট্যাগ: বিনোদন
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬