অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী মারা গেছেন

১৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ব্রিজেশ ত্রিপাঠী

ব্রিজেশ ত্রিপাঠী © সংগৃহীত

বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সপ্তাহ দুয়েক আগে অভিনেতা ডেঙ্গুতে আক্রান্ত হন বলে জানা যায়। এরপর মেরঠের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরলেও রবিবার হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন ব্রিজেশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভোজপুরী ইন্ডাস্ট্রিতে প্রায় পাঁচ দশকের কেরিয়ার ব্রিজেশের। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয় তার। তবে ভোজপুরী ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। 

ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষাণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখেছে দর্শক।

বলিউডে অভিনয় করলেও ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তার একাধিক জনপ্রিয় খলচরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো তাবড় ভোজপুরী অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের পরিবেশ। 

ট্যাগ: বিনোদন
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close