দীর্ঘবিরতির পর অভিনয়ে ফিরছেন শাবনূর!

১৭ ডিসেম্বর ২০২৩, ০২:০০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
শাবনূর

শাবনূর

অস্ট্রেলিয়া প্রবাসী এই নায়িকা দীর্ঘদিন ধরেই রয়েছেন সিনেমার বাইরে। তবে তাতে তার জনপ্রিয়তা মোটেই কমেনি। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই অনেক নির্মাতা তাকে চলচ্চিত্রে ফেরাতে চাইছেন। আর সেই ধারাবাহিকতায় গুঞ্জন উঠেছে যে অভিনয়ে ফিরছেন শাবনূর।

জানা গেছে, পরিবার ও কাছের মানুষ ছাড়া কাউকে বলতে চাননি দেশে আসার কথা। কারণ, জমে থাকা কাজগুলো নিরিবিলি সেরে ফেলতে চান।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর বলেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’

তিনি আরো বলেন, “আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ–আলোচনা করছি ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ, তা–ও ঠিক আছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে তো ফিরব না। কোনোভাবেই না। ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিটায় খেয়াল রাখতে হবে।”

গুঞ্জন আছে, বিরতির পর অভিনয়ে ফিরছেন শাবনূর। সেই সিনেমা তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। যদিও এই বিষয়ে নিজ মুখে কিছু বলেননি তিনি।

আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। ৪৫ বছরে পা রাখলেন তিনি। অনেক বছর সিনেমায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং অনুরাগীরাও প্রিয় অভিনেত্রীর পর্দায় ফেরার অপেক্ষায় আছেন। যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে শাবনূরের জন্ম। তার আসল নাম কাজী শারমীন নাহিদ নুপুর। নির্মাতা এহতেশামুর রহমান চলচ্চিত্রের জন্য তাকে শাবনূর নামটি দিয়েছিলেন।

ট্যাগ: সিনেমা
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬