হাসপাতালে ভর্তি ডিপজল, দেখতে গেলেন ডিবির হারুন-মিশা-জায়েদ

১৩ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
হাসপাতালে ভর্তি ডিপজল

হাসপাতালে ভর্তি ডিপজল © সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিপজল লিখেছেন, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

জানা গেছে, চিকিৎসা নিতে বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাচ্ছেন ডিপজল। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনেতা ডিপজল ভাই শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিতে আগামীকাল বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুর যাবেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬