মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে গায়ক নোবেলকে

২৫ নভেম্বর ২০২৩, ১২:২৯ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
মাইনুল আহসান নোবেল

মাইনুল আহসান নোবেল © সংগৃহীত

পরিবারের পক্ষ থেকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে বহুল আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্যাপকভাবে মাদকাসক্তে জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে  ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে বলে একাধিক পারিবারিকসূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সম্প্রতি খুলনা থেকে এক তরুণীকে ঢাকায় নিয়ে আসেন বলে জানা যায়। ওই তরুণীর পরিবার তাকে নিতে ঢাকায় এলে নোবেলের সঙ্গে তাকেও মাদক সেবন করতে দেখেন। বিষয়টি ফেসবুক লাইভে জানিয়েছেন ওই তরুণীর স্বামী। এরই প্রেক্ষিতে জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের নামে মামলা দায়ের করেছেন।

তারও কিছুদিন আগে কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন নোবেল। সেখানে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়।

এসব ঘটনার কারণে মাদক থেকে বাঁচার জন্যই পরিবারের পক্ষ থেকে তাকে রিহ্যাবে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে পরিচিতি পান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য এবং বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন তিনি।

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence