ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসানও আমার বন্ধু: জেফার

১৪ নভেম্বর ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
সংগীতশিল্পী জেফার রহমান

সংগীতশিল্পী জেফার রহমান © সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব চিকিৎসক সানিয়া এশাকে ৩ বছর আগে বেশ ঘটা করে বিয়ে করেছিলেন। কিন্তু এ অল্প সময়েই ভেঙেছে তাদের সংসার। বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর রীতিমতো তোপের মুখে পড়েছেন রাফসান। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে তাদের বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। শোনা যাচ্ছে, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই স্ত্রী এশাকে ডিভোর্স দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। 

এদিকে, বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর নেটমাধ্যমে রাফসানকে নিয়ে চলছে তুমুল নেতিবাচক চর্চা। অনলাইনে ভেসে বেড়াচ্ছে, গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রাফসানের। এর জেরেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি! 

এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন জেফার। জেফার বলেন, ‘সাধারণত আমি এসব বিষেয় এড়িয়ে চলার চেষ্টা করি। তবে এ বিষয়টি অনেক দূর গড়িয়েছে। রাফসান আমার বন্ধু, অনেকটা ইন্ডাস্ট্রির অন্য বন্ধুদের মতো।’ ‘আমরা শো করেছি, অনেক ইভেন্টে অংশ নিয়েছি এমনকি হ্যাং আউট করেছি, তবে এটি কেবল আমরা দুজনই নয়, আমাদের সাথে আমাদের অন্যান্য বন্ধুও ছিল।’
 
এ গায়িকা আরো বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যা পড়বেন, তাই বিশ্বাস করবেন না। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, সেটি আবার কোনো ধরনের প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে।’

আরও পড়ুন: জেফারের কারণে সংসার ভেঙেছে রাফসানের, ধারণা নেটিজেনদের

এদিকে রোববার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এশা বলেন, আমি এই ডিভোর্স চাইনি। এটা আমাদের দুজনের সিদ্ধান্তে হয়নি। আমি শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তবে রাফসান আমার অনুমিত ছাড়াই এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই বিচ্ছেদের ঘোষণা দিয়েছে। এশার এই পোস্ট যেন জেফার-রাফসান গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।

রাস্তায় পড়েছিল গৃহবধূ, হাসপাতালে মৃত্যু —ফেসবুকে মিলল পরিচয়
  • ২০ জুন ২০২৬
হজ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভি…
  • ২০ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারের পর বিশ্বকাপ থেকেই বিদায় হাইতির
  • ২০ জুন ২০২৬
বিশ্ববাজারে ফের স্বর্ণের দামে বড় পতন, দেশে আজ ভরি কত?
  • ২০ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষেই মাঠে নামতে পারেন নেইমার: আনচেলত্তি
  • ২০ জুন ২০২৬
নকআউট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
  • ২০ জুন ২০২৬