ভেঙে গেছে উপস্থাপক রাফসান সাবাব ও ডাক্তার সানিয়া এশার সংসার

১১ নভেম্বর ২০২৩, ১২:০০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
রাফসান ও এশা

রাফসান ও এশা © সংগৃহীত

দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। চিকিৎসক সানিয়া এশার সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে নেওয়ার এ খবর বৃহস্পতিবার রাতে রাফসান তার ফেসবুকে জানিয়েছেন।

রাফসান ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এশার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে। বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে।

তিনি আরও লিখেছেন, আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। আমার খুবই ভালো লাগবে, যদি আপনারা এ বিষয়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করেন এবং একই সঙ্গে আমাদের শুভকামনায় রাখবেন।

জানা যয়, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তাঁরা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।

আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন।

এরপর রাফসান শুরু করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো, সেটিও দর্শকপ্রিয় হয়। সর্বশেষ তিনি শুরু করেন ইউটিউব শো ‘হোয়াট আ শো’। এটিই তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬