জানোয়ারটার চেহারা দেখতে হবে বলে সিসিএলে যাইনি: পরীমনি

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
পরীমনি

পরীমনি © ফাইল ছবি

ঢাকায় চলছে শোবিজ জগতের তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ- সিসিএল। প্রথমবার আয়োজিত তিন দিনব্যাপী এ আসসের শেষ দিন আজ শনিবার। এই লিগে চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীর দলের হয়ে মাঠে নামার কথা ছিল আলোচিত চিত্রনায়িকা পরীমনির। কিন্তু একদিনও তিনি মাঠে যাননি।

কিন্তু কেন? অবশেষে সেই কারণ জানালেন পরীমনি। শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পরীমনি লিখেছেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলে ‘সিসিএল’-এ যাই নাই। আল্লাহ বাঁচাইছে।’

আরও পড়ুন: সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারি, আহত ৬ 

পরীমনির এমন পোস্ট দেখে কারোই বুঝতে বাকি নেই যে, সদ্য বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানো শরীফুল রাজকে ইঙ্গিত করেই তিনি এমন বিস্ফোরক পোস্ট দিয়েছেন।

শুক্রবার রাতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মদ্যপ অবস্থায় রাজ রিপা নামে একজন নবীণ অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে শরীফুল রাজের বিরুদ্ধে। 

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬