এবার একসঙ্গে পরীমনি ও বুবলীর ‘খেলা হবে’

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
পরীমণি ও বুবলী

পরীমণি ও বুবলী © সংগৃহীত

প্রথমবারের মতো একই সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ জনপ্রিয় দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। সিনেমার নাম ‘খেলা হবে’। ছবিটি প্রযোজনা করছে টিএম ফিল্মস। 

আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে ইতোমধ্যে আবেদন করেছেন এবং অনুমতিও পেয়েছেন।

আরও পড়ুন: পরীমণির ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিশ

তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা গেছে। সেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং চলবে। 

তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। টিএম ফিল্মসের ব্যানারে নতুন এই সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। সিনেমায় পরীমণি-বুবলী ছাড়াও আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

ট্যাগ: সিনেমা
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬