ডিভোর্সের ৪ কারণ জানালেন পরীমনি

২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
শরিফুল রাজ পরীমণি

শরিফুল রাজ পরীমণি © ফাইল ফটো

বেশ কিছুদিন ধরেই শরীফুল রাজ ও পরীমণির বিবাহ বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সেটিই সত্যি হলো। নায়ক রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

গত ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।লেটারে শরিফুল রাজকে ডিভোর্স দেওয়ার চারটি কারণ উল্লেখ করেছেন এই নায়িকা।

সেখানে তিনি কারণ হিসেবে জানান, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। আর এজন্য ১৮ নং কলাম অনুযায়ী পরী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান।

এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬