‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পরিচালক সোহান আর নেই

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
চলচ্চিত্র পরিচালক সোহনুর রহমান সোহান

চলচ্চিত্র পরিচালক সোহনুর রহমান সোহান © ফাইল ছবি

বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর পরিচালক সোহানুর রহমান মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। খবরটি নিশ্চিত করেন নির্মাতা কাজী হায়াৎ। তিনি জানিয়েছেন, স্ট্রক করে তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

এর আগে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোহানের স্ত্রী মৃত্যুবরণ করেন। এর একদিন পরেই মারা গেলেন সোহানুর রহমান সোহান।

কাজী হায়াত বলেন, ‘গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি।

সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

 এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
  • ২২ জুন ২০২৬