রজনীকান্তের সিনেমা দেখতে চেন্নাইয়ে জাপানি দম্পতি

১০ আগস্ট ২০২৩, ০২:৩২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
চেন্নাইয়ে রজনীকান্তের ছবির পোস্টারের সামনে জাপানি দম্পতি

চেন্নাইয়ে রজনীকান্তের ছবির পোস্টারের সামনে জাপানি দম্পতি © সংগৃহীত

ভারতজুড়ে অসংখ্য ভক্ত রয়েছে সুপারস্টার অভিনেতা রজনীকান্তের। শুধু ভারত নয়, বাইরের দেশের দর্শকরাও মজেন এই অভিনেতার পর্দা উপস্থিতিতে। এবার থালাইভার নতুন ছবি ‘জেলার’ দেখতে জাপানের ওসাকা থেকে ভারতের চেন্নাইয়ে এলেন এক জাপানি দম্পতি।

ইতোমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে জাপানি দম্পতির ছবি-ভিডিও। ইয়াসুদা হিডেতোসি নামে রজনীকান্তের ওই জাপানি ভক্ত শুধু তামিল ভাষায় ছবি দেখেই ক্ষান্ত থাকেননি, পাশাপাশি হল থেকে বেরিয়ে সেখানকার সংবাদমাধ্যমের কাছে থালাইভাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই জাপানি দম্পতি একটি ভিডিও টুইট করেছে। ভাইরাল এ ভিডিও থেকে জানা যায়, পুরুষ ভক্তের নাম ইয়াসুদা হিদেতুসি। জাপানে রজনীকান্তের ফ্যান ক্লাব রয়েছে। ওই ক্লাবের লিডার ইয়াসুদা। এ ভক্ত বলেন, ‘‘জেলার’ সিনেমা স্থানীয় প্রেক্ষাগৃহে দেখার জন্য আমরা জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।’’

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে তাকে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রিভিউতে রজনীকান্তকে তলোয়ার এবং বন্দুক ব্যবহার করতে দেখা গেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন কালানিথি মরন।

আওয়ামী ফ্যাসিস্টদের বিচার দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ স…
  • ২২ জুন ২০২৬
নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের …
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন কিয়ার স্টারমার 
  • ২২ জুন ২০২৬
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ হওয়ার পর তেলের…
  • ২২ জুন ২০২৬
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত…
  • ২২ জুন ২০২৬
বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ, খুনিদের ফাঁস…
  • ২২ জুন ২০২৬