এবার অপু বিশ্বাসকে খাওয়ালেন ডিবিপ্রধান

০৬ আগস্ট ২০২৩, ০৮:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© সংগৃহীত

সাইবার ‍বুলিং থেকে প্রতিকার পেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে অভিযোগ জানানোর পাশাপাশি দুপুরের খাবারও খাইয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

এর আগে গতকাল শনিবার রাতে হঠাৎ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন ঢাকাই সিনেমার এ নায়িকা। রাত সাড়ে ৮টার দিকে চুপিসারে থানায় যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে রাত ৯টার দিকে বেরিয়ে আসেন।

সম্প্রতি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ পেটানোর পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘটনাটি আলোচনায় আসে। তখন ডিবিপ্রধান হারুন বলেছিলেন, তিনি তার কার্যালয়ে অতিথিদের আপ্যায়ন করিয়ে থাকেন।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে অপু বলেন, বেশ কয়েক মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এটা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। তাই গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যেতে হল। কে বুলিং করছেন, তা আমি বুঝতে পারছি। কিন্তু এখন নাম বলতে পারব না। গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে বের করুক।

এছাড়া তার প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘লালশাড়ি’ যাতে পাইরেসি না হয়, তা নিয়েও অভিযোগ করেছেন অপু।

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশীদ তার ফেসবুক পেজে অপু বিশ্বাসের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, সাইবার বুলিংয়ের কারণে ডিবি কার্যালয়ে অভিযোগপত্র জমা দিলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।

পরে হারুন আর রশীদ গণমাধ্যমবে বলেন, অপু বিশ্বাসকে থানায় ডিজি করতে বলা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তার প্রশংসা করে এই চিত্রনায়িকা অপু বলেন, উনার আতিথেয়তা সত্যিই মুগ্ধ হওয়ার মতো। পরেক্ষণে তিনি হেসে বলেন, আমাকেও দুপুরে লাঞ্চ করতে হয়েছে উনার কার্যালয়ে।

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬