ফতুল্লা থানার পর এবার ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস

০৬ আগস্ট ২০২৩, ০২:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
অপু বিশ্বাস

অপু বিশ্বাস © ফাইল ছবি

গত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যাওয়ার পর আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রবিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে যান। জানা গেছে, সাইবার সংক্রান্ত সহযোগিতার জন্য ডিবি কার্যালয়ে যান নায়িকা অপু বিশ্বাস।

এর আগে গতকাল শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে নিরবে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আসেন এবং বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে নয়টার দিকে চলে যান।

অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেলেন। 

ওসি নূরে আজম আরও জানান, ঢাকায় চাকরি করাকালীন থেকেই তার সঙ্গে পরিচয়। এছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো বলে জানান তিনি।

ট্যাগ: বিনোদন
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬
বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে বাউন্ডারি নির্মা…
  • ২২ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ম্যাচ শুরু ১১ টায়, দেখে নিন আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 
  • ২২ জুন ২০২৬