বাংলাদেশের জন্য নচিকেতার নতুন গান

১০ জুলাই ২০২৩, ০৮:০৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী (মাঝে)

জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী (মাঝে) © সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী বাংলাদেশের জন্য গাইলেন ‘বরিষণ’ শিরোনামের নতুন গান। আজব রেকর্ডস থেকে প্রকাশিতব্য গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। কেতন শেখের লেখা ও সুরে জয় শাহরিয়ার গানটির সংগীতায়োজন করেছেন। কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে এটি রেকর্ড হয়েছে।

নচিকেতা গণমাধ্যমকে বলেছেন, তার স্নেহের গীতিকবি ও সংগীত পরিচালক জয় শাহরিয়ার। তার লেখা সুরে আগেও গেয়েছেন। এবার লেখাটা কবিতার মতো, গাইতে ভালো লেগেছে।

জানা গেছে, চলতি মাসের শেষদিকে গানটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। স্বাধীন, আইটিউনস, স্পটিফাই, অ্যামাজনসহ বেশ কয়েটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে গানটি। এর গত জুনে বাংলাদেশ থেকে প্রকাশ হয় নচিকেতার গান ‘সে একটা গাছ’।

ঢাকার গীতিকবি জুলফিকার রাসেলের কথায় এতে সুর দিয়েছেন নচিকেতা। সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। গানটি বেশ প্রশংসা পায়।

নচিকেতাকে স্বপ্নের শিল্পী উল্লেখ করে কেতন শেখ বলেন, তার কণ্ঠে আমার লেখা-সুরে গান মানে স্বপ্নপূরণ। আশা করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।

জয় শাহরিয়ারের ভাষ্য, ‘নচিদা আমার প্রিয় শিল্পী। ওনার সঙ্গে কাজ করতে গেলে ঋদ্ধ হই। এবারও ব্যতিক্রম হয়নি। আশাকরি সবার ভালো লাগবে।’

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬
বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে বাউন্ডারি নির্মা…
  • ২২ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ম্যাচ শুরু ১১ টায়, দেখে নিন আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 
  • ২২ জুন ২০২৬