বাবাকে হারিয়ে চঞ্চল চৌধুরীরর আবেগঘন স্ট্যাটাস

২৯ ডিসেম্বর ২০২২, ১১:২১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বাবার সাথে চঞ্চল চৌধুরী

বাবার সাথে চঞ্চল চৌধুরী © ফাইল ফটাে

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন তিনি।

নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য চঞ্চল চৌধুরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘‘২৭ ডিসেম্বর রাতে,বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে,ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেলো এই গ্রামেরই আলো বাতাসে,পদ্মার জলে।

সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম,তখন ভুলেই গেছিলাম যে, বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়ি ময়,ঘর ময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে,”চঞ্চল…বাবা ঘুমাইছো??”

বাবার কোন কথা আর কোন দিন কানে বাঁজবে না,বাবাকে দেখতে পাবো না,এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না। যখন এই কথা গুলো লিখছি,শীতের এই সকালে,বাবার শাল টাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো। রোদের উষ্ণতা নয়…বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন, বাকী জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে।’’

সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
হিটের প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসি…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ: সরোয়ার তুষার
  • ০৮ এপ্রিল ২০২৬
close