নুহাশ হুমায়ূনের ‘মশারি’তে যুক্ত হলেন অস্কারজয়ী পিলে ও রিজ

৩০ নভেম্বর ২০২২, ০৮:৫৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
নুহাশ হুমায়ূনের সিনেমায় অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ

নুহাশ হুমায়ূনের সিনেমায় অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ © ইন্টারনেট

নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতেছে। ৯৫তম অস্কারে লড়তে যাচ্ছে এটি। ‘মশারি’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান পিল মাঙ্কি প প্রোডাকশনস এবং রিজ তার লেফট হ্যান্ডেড ফিল্ম থেকে ‘মশারি’র নির্বাহী প্রযোজনায় থাকছেন। এর সঙ্গে যুক্ত হতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিতও। আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।

নুহাশ হুমায়ূন খবরটি শেয়ার করে বলেছেন, জীবনটা পরিবর্তন হয়ে গেলো। টিম ‘মশারি’কে ধন্যবাদ ইতিহাস তৈরির জন্য।’

‘মশারি’তে জর্ডান পিল ও রিজ আহমেদ যুক্ত হয়েছেন মাঙ্কি প-এর প্রেসিডেন্ট উইন রোজেনফেল্ড, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডানা গিলস এবং লেফট হ্যান্ডেড ফিল্মসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ টেলিভিশন অ্যালি মুরের মাধ্যমে

রোজেনফেল্ড এবং গিলস বলেছেন, ‘মশারি’ একটি ভৌতিক স্বল্পদৈর্ঘ্য, যেটি প্রথম ফ্রেম থেকে আকর্ষণীয়। বেঁচে থাকা, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের সিনেমা এটি। আবার ভয়ংকর সিনেমাও বলা যায়।

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ …
  • ১৮ নভেম্বর ২০২৬
৪ রাষ্ট্রপতি, ২ প্রধানমন্ত্রীসহ শতাধিক এমপি-মন্ত্রী, নেতৃত্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বানাল ডাকসু, তালা দিল প্রশাসন— ‘ভেঙে ফেলব’ হুঁশিয়ারিতে ৮ মা…
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আগুন দেওয়া গাড়িটি গাজীপুরে উপ-পুলিশ কমিশনা …
  • ১৮ নভেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১০০ ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দেবে পল্লী বি…
  • ১৮ নভেম্বর ২০২৬