ডিভোর্স গুঞ্জন প্রসঙ্গে মিথিলা: বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে

১৮ নভেম্বর ২০২২, ০২:৩০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা © সংগৃহীত

একজন তাকিয়ে আছেন দূর সমুদ্রের পানে, আরেকজন মন খারাপের গান গাইছেন, সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়া পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক। সংসারে ভাঙন ধরেছে দুজনের? কানাঘুষো শোনা যাচ্ছিল এমনই কিছু। তবে তারা কোন মন্তব্য করেননি। 

দীর্ঘ সময় ধরে বলিউডে ব্যাস্ত সৃজিত। এদিকে, বিশ্বের নানান জায়গায় ছুটে বেড়াচ্ছেন মিথিলা, আফ্রিকা গিয়েছেন অভিনেত্রী। কিন্তু কী কারণে সংসার ভাঙছে সেই নিয়েও ভেবে ভেবে অস্থির বেশীরভাগ। এবার মুখ খুলেছেন মিথিলা।  একরকম রেগে আগুন মিথিলা, কোনও যুক্তিই খুঁজে পাচ্ছেন না তিনি।

তাই এ বিষয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন মিথিলা। তিনি বলেন, ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনো ধারণাই নেই, আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল।’

মিথিলা আরও বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা জানায়। আমি তো হতচকিত হয়ে গিয়েছিলাম যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি।’

মিথিলার ভাষায়: ‘আমার কাছে এ বিষয়টা খুব অনৈতিক। এর আগেও  ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকে পড়েছিলাম। আমি জানি, সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিনের শেষে একজন নারীর মানহানি হচ্ছে। এটা ঠিক নয়।’

সৃজিতের মন উদাস করা ছবি দেখতেই মাথায় হাত উঠেছিল দর্শকদের। একেই, এতবছর পর ঘর বেঁধেছেন পরিচালক, তারপর আবার দু বছর যেতেই বিচ্ছেদ! যদিও সমস্ত গুজবে জল ঢেলেছেন মিথিলা। দিন দুয়েক আগেই মেয়ে আইরা এবং সৃজিতকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যাতেই সমস্ত হিসেব পরিস্কার।

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ …
  • ১৮ নভেম্বর ২০২৬
৪ রাষ্ট্রপতি, ২ প্রধানমন্ত্রীসহ শতাধিক এমপি-মন্ত্রী, নেতৃত্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বানাল ডাকসু, তালা দিল প্রশাসন— ‘ভেঙে ফেলব’ হুঁশিয়ারিতে ৮ মা…
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আগুন দেওয়া গাড়িটি গাজীপুরে উপ-পুলিশ কমিশনা …
  • ১৮ নভেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১০০ ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দেবে পল্লী বি…
  • ১৮ নভেম্বর ২০২৬