রাজের সঙ্গে মিমের বিবাহবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত পরীমণির

১০ নভেম্বর ২০২২, ১০:৫৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
মিম ও পরীমণি

মিম ও পরীমণি © সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সংসারজীবনকে ঘিরে সৃষ্টি হয়েছে বেশ কিছু গুঞ্জনের। হঠাৎ করেই স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর চটেছেন তিনি। আর পরীমনির এক ফেসবুক স্ট্যাটাসের পর এ গুঞ্জন যেন নতুন মাত্রা পেল।

বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, নির্মাতা রায়হান রাফি এবং অভিনেতা শরিফুল রাজকে নিয়ে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন।

নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।

অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে উদ্দেশ্য করে লেখেন, বিদ্যা সিনহা মীম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো।

আরও পড়ুন: শোয়েব-সানিয়ার বিবাহবিচ্ছেদ: ভারতীয় সংবাদমাধ্যম

এই অভিনেত্রী নিজের স্বামী অভিনেতা শরিফুল রাজকে সতর্ক করে লেখেন, শরিফুল রাজ এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।

ফেসবুক কেন এ পোস্ট তার উত্তর এখনো জানা যায়নি। তবে পরীর পোস্ট ঘিরে নেটিজেনদের ভেতর চলছে আলোচনার ঝড়।

সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজ ও মিম। তাদের জুটি ব্যাপক নজর কেড়েছে দর্শকদের।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close