বিয়ের গুঞ্জনে যা বললেন মেহজাবিন

০৮ নভেম্বর ২০২২, ০৬:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
অভিনেত্রী মেহজাবিন চৌধুরী

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী © সংগৃহীত

ছোট পর্দার নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তাদের এই সম্পর্ক নিয়ে সরগরম মিডিয়া পাড়া। তবে এবার প্রেম নয়, এই দুই লাভ বার্ডের বিয়ের গুঞ্জনে ভারী হয়ে উঠেছে চারপাশ। শোনা যাচ্ছে, এই জুটি দুই বছর আগেই বিয়ে সেরেছেন! দু’জনের কেউ-ই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

তবে মেহজাবিন এবার মুখ খুলেছেন। আজ মঙ্গলবার (৮ নভেম্বের) বিকেলে ফেসবুকের এক স্ট্যাটাসে হলুদ সাংবাদিকতার আত্মার শান্তি চেয়ে তিনি লিখেন- ‘‘R.I.P, YELLOW JOURNALISM’’।

২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে’। এরপর থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে।

এদিকে, সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মেহজাবীন। সেখানে আরও ছিলেন তানজিন তিশা, তাসনিয়া ফারিন প্রমুখ। তিশা সেসময় টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, মেহজাবীন ও আদনান হাত ধরে হাঁটছেন। ওই ভিডিও থেকে তাদের সম্পর্কের বিষয়টি ফের সামনে আসে।

আরও পড়ুন: আর্জেন্টাইন সমর্থককে ‘ধুয়ে’ দিলেন সিয়াম (ভিডিও)

উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬