এবার ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় সিনেমা

০৬ নভেম্বর ২০২২, ১০:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM

© সংগৃহীত

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় এবার নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’। চলচ্চিত্রের মূখ্য চরিত্রে থাকছেন কায়েস আরজু ও শিরিন শিলা।

সিনেমাটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। প্রযোজনায় ফারুক হোসেন মজুমদার। চলচ্চিত্রটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আনোয়ার শিকদার।

চলতি মাসের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। দৃশ্যায়ন হবে গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে।

সিনেমাতে আরও অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।

চলচ্চিত্রটির নায়ক কায়েস আরজু বলেন, ‘এক কথায় একটি নিটোল প্রেমের গল্পের সিনেমা এটি। আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’

ড. মাহফুজুর রহমান একজন সংগীতশিল্পীও। কয়েক বছর ধরেই ঈদে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে তার একক সংগীতানুষ্ঠান।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬