কন্যা সন্তানের মা হলেন আলিয়া ভাট

০৬ নভেম্বর ২০২২, ০২:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
আলিয়া ভাট ও রণবীর কাপুর

আলিয়া ভাট ও রণবীর কাপুর © সংগৃহীত

কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। রোববার (৬ নভেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে আলিয়া ভাট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খবর পিঙ্কভিলা।

এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ  রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃস্বত্ত্বা আলিয়া। সেখানেই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

পিঙ্কভিলা আরও জানায়, শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে। 

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন এই জুটি। গত জুন মাসে মা হবেন এই খবর ভক্তদের জানিয়েছিলেন আলিয়া।

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান।

নিজের খুশির খবর সামাজিকক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেন, ‘আমাদের সন্তান আসছে....শীঘ্রই ’। সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী।

এ বছরই নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষ করেন। এরপর দেশে ফিরে বেবি বাম্প নিয়েই এক শহর থেকে অন্য শহরে দৌড়েছেন ‘ব্রহ্মাস্ত্র'র প্রচারে। 

প্রসঙ্গত পাঁচ বছর প্রেমের পর আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীরের বাসভবন বাস্তু ভবনে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

ট্যাগ: ভারত
লিটনের বিশ্ব রেকর্ড
  • ১৮ নভেম্বর ২০২৬
বেতন বাড়াতে চান? বসকে রাজি করানোর ৮টি কার্যকর কৌশল
  • ১৮ নভেম্বর ২০২৬
২৫১ ক্যামেরা বসিয়েও জাবিতে নিশ্চিত হয়নি নিরাপত্তা নজরদারি
  • ১৮ নভেম্বর ২০২৬
দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ …
  • ১৮ নভেম্বর ২০২৬
৪ রাষ্ট্রপতি, ২ প্রধানমন্ত্রীসহ শতাধিক এমপি-মন্ত্রী, নেতৃত্…
  • ১৮ নভেম্বর ২০২৬