রাজনীতিতে যুক্ত হলেন মাহিয়া মাহি

২৭ অক্টোবর ২০২২, ০৭:৪৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মাহিয়া মাহি

মাহিয়া মাহি © ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে মাহি এ খবর জানান। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে পাওয়া দুটি চিঠিও শেয়ার করেন মাহি। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়।

একটিতে লেখা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেয়া হয়েছে। অন্য চিঠিতে উল্লেখ কার হয়েছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহি।

এদিকে, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজ পেয়েছেন তিনি। স্বামী রাকিব সরকার তার জন্য জমকালো পার্টির আয়োজন করেন, যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন।

বিশেষ উপহার হিসেবে রাকিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন স্ত্রী মাহিয়া মাহিকে।

ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
close