ভারতের সেরা ১০ সিনেমার প্রথম তিনটিই বাংলা

২২ অক্টোবর ২০২২, ০৮:০৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
পথের পাঁচালী সিনেমার দৃশ্য

পথের পাঁচালী সিনেমার দৃশ্য © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (এফআইপিআরএসসিআই) ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ এর জরিপ অনুযায়ী ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ১০টি সিনেমার তিনটিই বাংলা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশেষ এই তালিকা প্রকাশ করেছে ফিপরেস্কি-ইন্ডিয়া বিভাগ। সংগঠনটির ৩০ জন সদস্যের ভোটে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে জরিপের এসব তথ্য তুলে ধরে বিজনেস ইনসাইডার ইন্ডিয়া

এতে স্থান পেয়েছে দশটি সিনেমা। এর মধ্যে পাঁচটি হিন্দি, তিনটি বাংলা, একটি মালায়লাম ও একটি কন্নড় ভাষার সিনেমা। জনপ্রিয় ইন্ডাস্ট্রি তামিল ও তেলেগুর কোনও সিনেমা তালিকায় স্থান পায়নি।

কিছুদিন আগে একটি দর্শক মতগ্রহণ-জরিপ চালিয়েছিল এফআইপিআরএসসিআই। সেই জরিপের  তথ্য অনুযায়ী সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-সিনেমাকে ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত করেছেন জরিপে অংশগ্রহণকারীরা।

তালিকায় পরের সিনেমাটি ঋত্বিক ঘটকের ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেঘে ঢাকা তারা’। শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি হয় এই সিনেমা। উদ্বাস্তু কলোনির এক মেয়ের সংগ্রাম নিয়ে তৈরি এই সিনেমাও বিশ্ব চলচ্চিত্রে এক স্বকীয় ভাষার অবতারণা করে। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মৃণাল সেনের ‘ভুবন সোম’ (১৯৬৯)। উৎপল দত্ত ও সুহাসিনী মূলে অভিনীত এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রের আরেক বিশ্বজয়ের কাহিনী লিখে রাখে।

আরও পড়ুন: প্রশ্নফাঁসের অভিযোগে বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে মালয়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’, কন্নড় সিনেমা ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)।

সপ্তম স্থানটি আবার দখল করেছেন সত্যজিৎই, তার ১৯৬৪-এর সিনেমা ‘চারুলতা’ দিয়ে। অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির ১৯৭৫-এর সিনেমা ‘শোলে’।

উল্লেখ্য ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় এফআইপিআরএসসিআই নামের এই সংগঠনটি। কান, ভেনিস বা ভিয়েনা ইত্যাদি চলচ্চিত্র উৎসবে এই সংগঠন বিভিন্ন সিনেমাকে পুরস্কৃত করে থাকে। এ তালিকার জন্য মতামত দিয়েছেন সংগঠনের ত্রিশ সদস্য।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence