চিরকুমার সংঘের প্রধান মারজুক রাসেল

১১ অক্টোবর ২০২২, ০৮:২৯ PM
মারজুক রাসেল

মারজুক রাসেল © সংগৃহীত

২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। দীর্ঘ ১৪ বছর পর এই টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’।

নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান। নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি আমরা কিছু একটা করার চেষ্টা করছি।’

নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘প্রথম সিরিয়ালের জন্য আমি এমন একটা গল্প চাচ্ছিলাম যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমরা যারা নিয়মিত দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন দুটির সমন্বয়ে কিছু একটা করা। গোলাম রাব্বানীর সঙ্গে বারবার বসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। সেখান থেকেই চিরকুমার। আমার মনে হয় দর্শক কাজটি পছন্দ করবেন।’

মারজুক রাসেল ছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার ও পাভেল প্রমুখ।

বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং চলছে। ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চার দিন করে নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। 

ট্যাগ: বিনোদন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close