শাকিব-বুবলির বিবাহ বিচ্ছেদ

১০ অক্টোবর ২০২২, ১২:৩৫ AM
শাকিব খান ও শবনম বুবলি

শাকিব খান ও শবনম বুবলি © ফাইল ছবি

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলির বিবাহ বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি এই তারকা দম্পতির সন্তান শেহজাদের খানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। বিষয়টি নিয়ে যেকোন দিন জনসমক্ষে আসতে পারেন তারা।

জানা গেছে, ২০২১ সালে শাকিব খান ও শবনম বুবলির বিবাহ বিচ্ছেদ হয়। তবে বিষয়টি তারা প্রকাশ্যে আনেননি। সন্তানের ছবি প্রকাশের পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনই সত্যি হলো।

২০১৮ সালের ২০ জুলাই শাকিব-বুবলির বিয়ে হয়েছিল। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে। আর আটমাস পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

শাকিব খান ও বুবলি ঘনিষ্ঠ একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তারা জানান, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তবে তারা দুজন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলির দেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এর পর তাদের বিচ্ছেদ হয়।

প্রসঙ্গত, শাকিবের খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। তাদের ১০ বছরের সংসারে আব্রাম খান জয় নামে এক ছেলে আছে।

ট্যাগ: বিনোদন
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close