মেয়ের নাম ঠিক করলেন মাহি

০৮ অক্টোবর ২০২২, ০৪:২৮ PM
মাহিয়া মাহি

মাহিয়া মাহি © সংগৃহীত

সম্প্রতি মা হওয়ার খবরে সরগরম ঢালিউড। পরীমণি, বুবলীর ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। এবার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন তার ঘর আলো করে আসছে কন্যা।

মাহি মাতৃত্বকালীন অবসরে আছেন। সিনেমার শুটিং থেকে দূরে রয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি আমার মেয়ে হবে। নাম ঠিক করেছি ফারিশতা।’

শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন মাহি। সিনেমাটির মুক্তি উপলক্ষে সম্প্রতি আয়োজন সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন ‘পোড়ামন’ তারকা।

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর-যত্নে দিন কাটছে তার।

চলমান সময় প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় ব্যবসায়ী।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬