বিয়ের বিষয় কি সবাইকে জানানো জরুরি?

০৭ অক্টোবর ২০২২, ০১:৫৮ PM
শাকিব খান

শাকিব খান © সংগৃহীত

সম্প্রতি টক অব দ্যা টাউন শাকিব খান। কিছুদিন আগে তার আর বুবলীর বিয়ে এবং সন্তান নিয়ে সারা দেশে চলছে তুমুল আলোচনা সমালোচনা। প্রথমে এই ব্যাপারে কোন কথা না বললেও এবার বিয়ে নিয়ে মুখ খুলেছেন শাকিব।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, প্রতিটি মানুষের নিজস্ব কিছু ব্যাপার থাকে। ভালোবাসা, বিয়ের মতো মানুষের ব্যক্তিগত বিষয়গুলো কেন সবাইকে জানাতে হবে। এসব জানানো কি খুব জরুরি একজন মানুষের জন্য? সব বিষয় কেন সবার সামনে আনতে হবে।

আরও পড়ুন: আন্দোলন করলে গুচ্ছ থেকে বেরিয়ে যাবো: জবি উপাচার্য।

অভিনেতা বলেন, আমি তো এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে কি আমি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই গুঞ্জন।

প্রসঙ্গত, শাকিব খান কয়েকদিন আগে তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনাম বুবলী নিজের সন্তানের ছবি প্রকাশ করেন। এর পরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন। এর আগে শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। জানান, তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

ট্যাগ: সিনেমা
উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
close