আরেকজনকে খুশি করার চেষ্টায় সময় অপচয় বন্ধ করুন: পূজা চেরি

০২ অক্টোবর ২০২২, ০১:২২ PM
পূজা চেরি

পূজা চেরি © সংগৃহীত

শাকিব খান ও নায়িকা বুবলী ইস্যুতে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী পূজা চেরি। বুবলীর সন্তানের ছবি প্রকাশ্যে আসতেই নানা গুঞ্জন উঠতে থাকে মিডিয়াপাড়ায়।

কোনো কোনো গণমাধ্যম শাকিব-পূজার বিয়ে নিয়েও সংবাদ প্রকাশ করে। শাকিব-পূজার এমন খবর জানতে গণমাধ্যমকর্মীরা পূজার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরছিলেন না বলে অভিযোগ উঠেছিল। ফলে পূজার পক্ষ থেকে এসব গুঞ্জনের সত্যতা যাচাইও করা যাচ্ছে না। এর ফলে গুঞ্জনও বেগবান হয়ে ডালপালা মেলছে।

গত কয়েকদিন ফেসবুকেও সরব ছিলেন না পূজা চেরি।  তবে নীরবতা ভেঙেছেন এই নায়িকা। রোববার (২ অক্টোবর) নিজের কয়েকটি ছবি ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‌‘যখন আপনি সবকিছু নিয়ে মাথা ঘামানো বন্ধ করবেন তখন বর্তমান অনেক সুন্দর হয়ে উঠবে। আরেকজনকে খুশি করার চেষ্টায় সময় অপচয় বন্ধ করুন’।

ট্যাগ: বিনোদন
পিরোজপুরে ডাকাতির প্রস্তুতি, ধাওয়া খেয়ে ঝালকাঠিতে এসে আটক ৮
  • ১৮ নভেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্ব রেকর্ড
  • ১৮ নভেম্বর ২০২৬
বেতন বাড়াতে চান? বসকে রাজি করানোর ৮টি কার্যকর কৌশল
  • ১৮ নভেম্বর ২০২৬
২৫১ ক্যামেরা বসিয়েও জাবিতে নিশ্চিত হয়নি নিরাপত্তা নজরদারি
  • ১৮ নভেম্বর ২০২৬
দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
  • ১৮ নভেম্বর ২০২৬