শাকিব-বুবলী সম্পর্ক নিয়ে মুখ খুললেন অপু

০১ অক্টোবর ২০২২, ০৭:২৯ PM
অপু-শাকিব-বুবলি

অপু-শাকিব-বুবলি © টিডিসি ফটো

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল- কবে মা হলেন বুবলী? কে তার সন্তানের বাবা? এমন অনেক প্রশ্ন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান ও বুবলী সন্তানের সঙ্গে নিজেদের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে নিজেদেরকে সন্তানের বাবা-মা বলে উল্লেখ করেন তারা।

এ ঘটনায় তোলপাড় সারা দেশ। দুই বাংলার জনপ্রিয় শাকিবকে নিয়ে এই উত্তাপ ছড়িয়েছে পাশের দেশ ভারতেও। এরই মধ্যে কথা উঠেছে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের। কারণ কয়েকদিন আগেই শাকিব-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করা হয়। আর তারপরই এই নতুন খবর। এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি বুবলী বা শাকিব কেউই। কিন্তু অপু ? তিনি কী বলছেন?

এই মুহূর্তে দুর্গাপুজা উপলক্ষে কলকাতাতে আছেন অপু বিশ্বাস। অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, অনেকেই তার সঙ্গে গত ২৪ ঘণ্টায় যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু কারো ফোনই তুলছেন না তিনি। কারণ, নিজের জীবন নিয়ে কোনও কথাই বলতে চান না তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, 'শাকিব খানের সঙ্গে এত তাড়াতাড়ি বিয়েটা না হলে ভালো হতো। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা, সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তাহলে ভালো হতো।' আপাতত ছেলে এবং কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী। খুব শিগগিরই নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবির কাজ শুরু করবেন অপু বিশ্বাস।

সূত্র: আনন্দবাজার

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
close