সোনারগাঁও হোটেলে শাকিব-বুবলী

০১ অক্টোবর ২০২২, ০২:২২ PM
শুটিংয়ে শাকিব-বুবলি

শুটিংয়ে শাকিব-বুবলি © সংগৃহীত

পর্দায় ঢালিউডের তারকা জুটি শাকিব খান-শবনম বুবলীর রসায়নে মুগ্ধ দর্শক। বর্তমানে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা।

শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করছেন শাকিব-বুবলী।

জানা যায়, রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে বেলা ১১টার পর লাইট-ক্যামেরার সামনে আসেন শাকিব-বুবলী। কড়া নিরাপত্তায় শুটিং চলছে। দুই তারকাকে গাড়ি নিয়ে ঢুকতে দেখে বহু পথচারী ভিড় জমান সোনারগাঁও হোটেলের গেটের সামনে। কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হয়নি সেখানে।

সূত্র বলছে, কল টাইমের আগেই শাকিব-বুবলী দুজনই ওই পাঁচতারকা হোটেলে হাজির হন। তাদের চেহারায় অস্বাভাবিকতার কোনো ছাপ ছিল না। হাসিমুখেই পরস্পর কথা বলেছেন। দিনব্যাপী গানের শুটিং হবে। রাত পর্যন্তও শুটিংয়ের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: এখনো অপু-শাকিব-বুবলীর ছবি দেখে ঘুমের ওষুধ খান রাত্রী

‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান। সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।

ছোটপর্দায় নির্মাণের হাত পাকিয়ে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন তরুণ নির্মাতা তপু খান। নিজের প্রথম সিনেমার জন্য তিনি শাকিব-বুবলী জুটিকেই বেছে নিয়েছেন। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

এর আগে, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউনসহ নানা কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। সিনেমার এ গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।

 

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close