সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্যের যোগদান

০৫ আগস্ট ২০২২, ০৩:৩০ PM
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি © টিডিসি ফটো

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার ( ৪ আগষ্ট)  ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সুনামগঞ্জ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু‌ করেন তিনি।

অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ জানান, ‘নতুন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে যোগদান করতে পেরে আমি আপ্লুত। সবার কাছে দোয়া প্রার্থী যেন স্বচ্ছতার ভিত্তিতে  হাওড় জনপদে একটি নান্দনিক বিশ্ববিদ্যালয় উপহার দিয়ে আসতে পারি।’

গত ১৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)’র গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬