করোনায় আক্রান্ত শাবিপ্রবি উপাচার্য

৩১ জুলাই ২০২২, ০৯:১৯ PM
অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদ

অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদ © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ নিয়েই গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের কাজে রাজধানী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায়ও উপস্থিত ছিলেন।

জানা যায়, গত কিছুদিন ধরেই অসুস্থতা অনুভব করছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদ। এরপর গত ৩০ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের জিইবি ল্যাবে নমুনা দেন তিনি। একই দিন বিকালে কোভিড পজিটিভ রেজাল্ট আসে তার।

এদিকে করোনা রেজাল্ট পজিটিভ হওয়ার পরেও রবিবার (৩১ জুলাই) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের রাজধানী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদ। সম্প্রতি করোনা নিয়ে সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। এর মধ্যেই একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তির এমন দায়িত্বহীন কাজে ঝুঁকিতে পড়ছে অনেকে।

আরও পড়ুন: বিতর্কিত শিফট পদ্ধতি কমাতে উদ্যোগ নেবে জাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক বলেন, স্যার কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ৩০ তারিখ সকালে ল্যাবে নমুনা দেন। টেস্টে রেজাল্ট পজিটিভ আসে।

এবিষয়ে জানতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি সাড়া দেননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা তো আর জানতাম না উনি অসুস্থ। আগে জানতে পারলে আমরা সাবধানতা অবলম্বন করতাম। এখন দেখি কি হয়।

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬