পদ্মা সেতু পার হয়ে সড়ক দুর্ঘটনার কবলে যবিপ্রবির শিক্ষা সফরের বাস

২১ জুলাই ২০২২, ০৮:৩৩ AM
দুর্ঘটনা কবলিত বাস

দুর্ঘটনা কবলিত বাস © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (ইএসটি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের  শিক্ষাসফরের বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের ঢাকা-মাদারীপুর হাইওয়েতে বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ৯৯৯ কল করলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে বাসের দরজা কেটে শিক্ষার্থীদের উদ্ধার করে। তবে দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা সকলে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, গত ১৮ জুলাই যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীরা বায়োডাইভার্সিটি কোর্সের ফিল্ড ট্রিপে সিলেটের বিভিন্ন স্থান পরিদর্শনে যায়। তাদের দায়িত্বে ছিলেন ইএসটি বিভাগের চেয়ারম্যান ড. কে.এম দেলোয়ার হোসেন ও প্রভাষক ফারিহা।

ফিল্ড ট্রিপ শেষে আজ বৃহস্পতিবার সিলেট থেকে আসার সময় পদ্মা সেতু পার হয়ে শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের ঢাকা-মাদারীপুর হাইওয়েতে হঠাৎ ব্রেক করায় চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা দেয় শিক্ষার্থীদের বাসটি। এতে করে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। দুর্ঘটনায় বাসের ড্রাইভার, হেল্পার আহত হলেও বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা সকলে সুস্থ আছেন।

ইএসটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ উসামা বলেন, সিলেট থেকে আসার সময় পদ্মা সেতু পার হয়ে আমরা দুর্ঘটনার শিকার হই। দুর্ঘটনাটি ভোরবেলা ঘটে, তখন আমরা সবাই বাসে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ ও ঝাঁকি দিয়ে বাসটি থেমে যায়। দুর্ঘটনার সময় হেল্পার বাস চালাচ্ছিলেন। ট্রাকের সাথে সংঘর্ষের কারনে আমাদের বাসের সামনের অংশ ভেঙ্গে দরজা আটকে যায়। পরে আমরা ৯৯৯ ফোন করলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে বাসের দরজা কেটে আমাদের উদ্ধার করে।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬