প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ

০৩ জুলাই ২০২২, ০৯:০৪ PM
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় © লোগো

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট-কুয়েট-রুয়েটের ভর্তি পরীক্ষার যোগ্য তালিকা ও ভেন্যু প্রকাশ করা হয়েছে। আজ রোববার (৩ জুলাই) তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট আসন রয়েছে ৩ হাজার ২৩১টি। এর বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৩০ হাজার ৮০০ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি যুদ্ধে লিপ্ত হবেন।

আগামী ৬ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ প্রকাশ করা হবে ২৩ আগস্ট।

এগ্রো-টেক শিল্পে গুরুত্ব দিলে কর্মসংস্থান বাড়বে: ইউজিসি সদস…
  • ২৭ জুলাই ২০২৬
‘আপনি জনগণের চাকর, উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে নিজের দায়িত্…
  • ২৭ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার জন্য ৭ দিন লোডশেডিং স্থগিত
  • ২৭ জুলাই ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…
  • ২৭ জুলাই ২০২৬
গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিস…
  • ২৭ জুলাই ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম 
  • ২৭ জুলাই ২০২৬