প্রথম নারী উপ রেজিস্ট্রার পেল বশেমুরবিপ্রবি

ফারজানা ইসলাম

ফারজানা ইসলাম © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপ-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেলেন ফারজানা ইসলাম। স্থায়ী শূন্য পদের বিপরীতে তিনি এ  নিয়োগপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রোমে মো. মুরাদ হোসেন স্বাক্ষরিত নিয়োগ আদেশ মোতাবেক ফারজানা ইসলামকে উপ-রেজিস্ট্রারের স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ দেয়া হয়েছে।

ফারজানা ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ। আমার পিতা-মাতাসহ যাদের প্রচেষ্টায় আমি আজ এখানে আসতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। একইসঙ্গে  বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬