বুয়েটে ঈদ জামায়াত সোয়া ৭টায়, প্রতিকূল আবহাওয়ায় রয়েছে ভিন্ন ব্যবস্থা

৩০ এপ্রিল ২০২২, ১২:৪৭ AM
বুয়েটে ঈদ জামাত সোয়া ৭টায়, প্রতিকূল আবহাওয়ায় ভিন্ন ব্যবস্থা

বুয়েটে ঈদ জামাত সোয়া ৭টায়, প্রতিকূল আবহাওয়ায় ভিন্ন ব্যবস্থা © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণে জামায়াত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।

শনিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল ফিতরের নামাজের জামায়াতে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সনির নামে বুয়েট ছাত্রী হল

বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটে ঈদের নামাজের জামায়াত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ জামায়াত সকাল সোয়া ৭টায় শুরু হবে।

তবে খোলা মাঠে নামাজের জামায়াতের ওপর সরকারি বিধিনিষেধ দেওয়া হলে অথবা আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে ঈদ জামায়াত পড়ানো হবে।

সেগুলো হচ্ছে- কেন্দ্রীয় মসজিদে প্রথম ধাপে সোয়া ৭টায়, দ্বিতীয় ধাপে বকসি বাজার বায়তুল সালাম মসজিদে ৮টায় ও তৃতীয় ধাপে আজাদ আবাসিক এলাকায় মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬