পবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

২৫ এপ্রিল ২০২২, ০৮:২৫ AM
সেমিনার

সেমিনার © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বেক (BECK) প্রকল্পের সমন্বয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) পবিপ্রবি'র কৃষি কনফারেন্স রুমে এ সেমিনার হয়।

পবিপ্রবি'র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডীন অধ্যাপক ড. আহমেদ পারভেজের সভাপতিত্বে সেমিনারে ‘মস্কো ইউনিভার্সিটি অব সিভিল ইঞ্জিনিয়ারিং’-এর আন্তর্জাতিক বিষয়ক প্রধান ‘মিস্টার স্টিফেন শ্বেদভ’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে পবিপ্রবি'র উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

মিস্টার স্টিফেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদভুক্ত ডিজাস্টার রিজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জিও ইনফরমেশন সায়েন্স এন্ড আর্থ অবজারভেশন বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফিজিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। 

উল্লেখ্য, অধ্যাপক আ ক ম মোস্তফা জামান-এর নেতৃত্বে পরিচালিত BECK (বেক) শীর্ষক প্রকল্পের ‘মস্কো ইউনিভার্সিটি অব সিভিল ইঞ্জিনিয়ারিং’-এর একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence