নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

০১ মার্চ ২০২২, ০৭:২০ PM
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিবাদী কনসার্ট

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিবাদী কনসার্ট © টিডিসি ফটো

ষষ্ঠ দিনের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণ, হামলাকারীদের বিচার ও নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় সর্বশেষ দাবি হিসাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ৭ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত আসামিদের বিচারের আওতায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে আসামীদের ছাড় না দেয়ার অনুরোধ জানান তারা।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে পুতিনকে সমর্থন জানালেন কিম জং উন

শিক্ষার্থীরা জানায়, আমাদের দ্বিতীয় দাবি ছিল ধর্ষণের প্রতিবাদে আন্দোলন কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের শিক্ষকরা বলেছেন বৃহস্পতিবারের (৩ মার্চ) মধ্যে হামলাকারীদের নামে মামলা করা হবে। যদি তারা বিচারের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হন, তবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

দিনের কর্মসূচি অনুযায়ী- বিকালে প্রতীকী রক্তদান কর্মসূচি, সন্ধ্যায় গণজাগরণমূলক ও প্রতিবাদী মিউজিক্যাল শো আয়োজনের মাধ্যমে গানে গানে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় ধর্ষণ মামলায় আটককৃত ছয় আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারাগারে পাঠায় আদালত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা পাঁচদিন ধরে চার দফা দাবিতে আন্দোলন করছে।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬