পঞ্চম দিনেও উত্তাল বশেমুরবিপ্রবি

২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১ PM
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি ফটো

ধর্ষকদের ফাঁসি এবং হামলাকারীদের বিচারের দাবিতে পঞ্চম দিনেও উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭.০০ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পঞ্চম দিনের আন্দোলন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ধর্ষকের ফাঁসি এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এসময় শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন, তাই তারা তাদের জীবনের নিরাপত্তা চান।

এছাড়া, মিথ্যা তথ্য ও ভিত্তিহীন সংবাদ প্রচার করার কারনে ৭১ টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এআর রনিকে বয়কট করেন তারা।

আরও পড়ুন: এবার অস্ত্র হাতে যুদ্ধের মাঠে ইউক্রেনের সেরা সুন্দরী

এসময় শিক্ষার্থীরা বলেন, ৭১ টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে বাকবিতন্ডার মাধ্যমে হামলা শুরু হয়। এতে গোপালগঞ্জের অবকাঠামোমূলক ক্ষতি হয়েছে। কথাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাশাপাশি শিক্ষার্থীরা জেলা প্রতিনিধির ভিত্তিহীন সংবাদ প্রচারের ব্যবস্থা নেয়ার জন্যে ৭১ টিভির দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ধর্ষক ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬