কুমিল্লায় নির্মাণাধীন ভবন থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ PM
নিহত ফাহিম

নিহত ফাহিম © ফাইল ফটো

কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণাধীন ভবন থেকে মো. ফাহিম (১১) নামে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাহিম।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুরে চাচার নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিম স্থানীয় জোহরা খাতুন আইডিয়াল স্কুলের ছাত্র এবং শরীফপুর গ্ৰামের মন্তাজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী হাসান উদ্দিন।

জানা যায়, সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুরে ফাহিমের চাচার নির্মাণাধীন ভবনে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে ফাহিমের লাশ উদ্ধার করে।

বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, নিহতের পেটে ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬